ব্রিসবেনে জয়ের সুবাস নিয়ে দিন শেষ অস্ট্রেলিয়ার 

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট ও অ্যাশেজে ইংল্যান্ডের আশা কার্যত শেষ হয়ে গেছে! তৃতীয় দিনের ব্যাটিং ব্যর্থতা তাদের আরও বড় বিপদে ফেলেছে। জয়ের সুবাস নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক অজি দল। প্রথম ইংনিংসে অস্ট্রেলিয়ার ৫১১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৪ রান তুলতেই ইংল্যান্ড ৬ উইকেট হারিয়েছে। তাদের ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ৪৩ রান। ক্রিজে আছেন বেন স্টোকস ৪* ও উইল জ্যাকস ৪*। 

তৃতীয় দিনটি ব্রিসবেনে ইংল্যান্ডের হতাশা আরও বাড়িয়েছে। গ্যাবার এই মাঠে ১৯৮৬ সালের পর জয়ের মুখ দেখেনি তারা। প্রথমে ব্যাট হাতে তাদের ওপর আধিপত্য বিস্তার করে অজি দল। পরে বল হাতেও চাপ তৈরি করে। 

প্রথম ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। ৬ ওভারেই ৪৫ রান তুলে ডিনার ব্রেকে কিছুটা আশা জাগিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই প্রতিরোধ আর ধরে রাখতে পারেনি। 

এর আগে অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৭৭ রান করে আলো ছড়িয়েছেন তিনি। তাতে ইংল্যান্ডকে প্রায় দুই সেশন মাঠে রেখে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫১১। দ্বিতীয় ইনিংসেও স্টার্ক ৪৮ রানে নিয়েছেন দুটি উইকেট। সমান সংখ্যক উইকেট নেন মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি