আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি, নেই সাকিব 

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল। স্থান পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ সাকিব আল হাসানের! 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। তার জন্য দেশি–বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। বাংলাদেশ থেকে তালিকায় স্থান পাওয়া সাতজনই আবার বোলার।

মঙ্গলবার বিসিসিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ মৌসুমের মিনি নিলামের জন্য ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যাচাই–বাছাই শেষে ৩৫০ জনকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। যার মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটারকে দলে ভেড়ানো যাবে। সেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য খালি আছে ৩১টি স্লট।

৩০ বছর বয়সী মোস্তাফিজুরকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে। যেখানে আছেন আরও ৪০ জন ক্রিকেটার। পাঁচটি দলে খেলা এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটার ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন। তারা হলেন-লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

অন্যদিকে, ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে। যার অন্তর্ভুক্তি চমকের জন্ম দিয়েছে।

  /এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার