প্রোটিয়াদের সহজে হারিয়ে আবার এগিয়ে গেলো ভারত 

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ০০:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০০:২৯

বাঁহাতি পেসার আরশদীপ সিংয়ের ম্যাচসেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তাতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। 

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তার পর তাদের জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। প্রথম দুই ওভারেই আরশদীপ ও রানা আঘাত হানেন। আরশদীপের প্রথম ওভারে রিজা হেনড্রিকস শূন্য রানে এবং হর্ষিতের দ্বিতীয় ওভারে আগের ম্যাচের নায়ক কুইন্টন ডি কক মাত্র এক রান করে বিদায় নেন।

দলকে টানার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রম। ৪৬ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেললেও একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে সফরকারীদের।

এ সময় বরুণ চক্রবর্তীর স্পিনে ধসে পড়ে মিডল অর্ডার। তিনি ডোনোভান ফেরেইরাকে ২০ রানে থামান, পরের ওভারে বোল্ড করেন মার্কো ইয়ানসেনকে (২)।

শেষ দিকে মারক্রামকে ফেরান আরশদীপ। শেষ ওভারে কুলদীপ যাদব দুটি উইকেট নিয়ে ইনিংস গুটিয়ে দেন। প্রোটিয়ারা সবকটি উইকেট হারিয়ে করতে পারে ১১৭ রান। 

১৩ রানে দুটি উইকেট নেন আরশদীপ। পেসার হর্ষিত রানা এবং স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবও নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল ভারত। তিন চার ও তিন ছক্কায় সাজানো ইনিংসে অভিষেক শর্মা পাওয়ার প্লেতেই শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ৬০ রান। গিল করেন ২৮ রান।

৫.২ ওভারে ১৮ বলে ৩৫ রানে করবিন বশের বলে ফেরেন অভিষেক। গিলকে ১২তম ওভারে থামান ইয়ানসেন। অধিনায়ক সূর্যকুমারও আউট হন ১২ রানে। তার পর তিলক বর্মা (২৬) ও শিবম দুবে (১০) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ উইকেট হারানো ভারত জয় নিশ্চিত করে ১৫.৫ ওভারে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান