সিরিজের কারণে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

আইপিএল ২০২৬-এর নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকার কারণে আইপিএলে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে ওই সময়ে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের পুরো সময় নাও পাওয়া যেতে পারে। তবে এ বিষয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সোমবার আবুধাবিতে নিলাম পূর্ব সভায় বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হালনাগাদ তথ্য জানানোর কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, আইপিএলের বেশির ভাগ সময়ের জন্যই খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। নিউজিল্যান্ড সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজনীয় সময়েই কেবল খেলোয়াড়দের দেশে ফেরানো হবে।

নাজমুল আবেদীন বলেছেন, ‘আমরা আইপিএলের বেশির ভাগ সময়ের জন্য তাদের এনওসি দেব। আমরা চাই তারা যতটা সম্ভব আইপিএল খেলুক। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজনেই আমরা তাদের ডেকে নেবো।’

চূড়ান্ত নিলাম তালিকায় রয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তারও আইপিএলে অংশগ্রহণ সীমিত হতে পারে। এমনকি গত মৌসুমের মতো এবারও তিনি দেরিতে বদলি খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে যোগ দিতে পারেন।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন— মোস্তাফিজুর রহমান (ভিত্তিমূল্য ২ কোটি রুপি), রিশাদ হোসেন (ভিত্তিমূল্য ৭৫ লাখ), তাসকিন আহমেদ (ভিত্তিমূল্য ৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (ভিত্তিমূল্য ৭৫ লাখ), নাহিদ রানা (ভিত্তিমূল্য ৭৫ লাখ), শরিফুল ইসলাম (ভিত্তিমূল্য ৭৫ লাখ) ও রাকিবুল হাসান (ভিত্তিমূল্য ৩০ লাখ)।

/এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার