তাইজুল-নওয়াজদের পেছনে ফেলে নভেম্বর মাসের সেরা হার্মার 

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

নভেম্বর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমোন হার্মার। শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হার্মারের হাতে উঠেছে এই পুরস্কার। বাংলাদেশ দলের তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি।

ভারতের বিপক্ষে বল হাতে প্রভাব বিস্তারী পারফরম্যান্স করেছেন ডানহাতি স্পিনার হার্মার। ওই সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। তার ঘূর্ণিতে ভারতকে সিরিজে ২-০ ব্যবধানে হারানোর কীর্তি দেখায় দক্ষিণ আফ্রিকা। তাতে ২০০০ সালের পর ভারতে এটিই ছিল প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ জয়।

দুই ম্যাচের সিরিজে হার্মার নেন মোট ১৭টি উইকেট। কলকাতা ও গুয়াহাটিতে ভারতকে বড় ব্যবধানে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ভারতের লিড মাত্র ৩০ রানে আটকে দেন হার্মার। দ্বিতীয় ইনিংসেও নেন চারটি উইকেট। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে ৯৩ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। এতে ২০১০ সালের পর ভারতে প্রথম টেস্ট জয় পায় দক্ষিণ আফ্রিকা।

৩৬ বছর বয়সী এই স্পিনার দ্বিতীয় টেস্টেও ছন্দ ধরে রাখেন। ওই ম্যাচে নেন ৯টি উইকেট। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৮৮ রানের বড় লিড পেতে ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে সিরিজের সেরা বোলিং উপহার দেন হার্মার। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে পুরোপুরি অসহায় করে দেন তিনি। তার এই বোলিংয়েই ৪০৮ রানের বিশাল জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী