আইপিএল ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন গ্রিন 

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিন। ২০২৬ নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে ভেড়াতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 

বিদেশি ক্রিকেটারকে বেশি দামে কেনার আগের রেকর্ডটি তাদের দখলেই ছিল। ২০২৪ সালের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা।

এই নিলামের মাধ্যমে গ্রিন হলেন তৃতীয় অস্ট্রেলিয়ান, যিনি আইপিএলে ২০ কোটি রুপির বেশি দামে বিক্রি হলেন। এর আগে ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি)। তবে আইপিএলের বেতন কাঠামো অনুযায়ী গ্রিন পাবেন সর্বোচ্চ ১৮ কোটি রুপি। অতিরিক্ত ৭ কোটি ২০ লাখ রুপি যাবে বিসিসিআইয়ের তহবিলে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। গত দুই মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৬৯।

নিলামের শুরুতেই অলরাউন্ডারদের চাহিদা নিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। লিয়াম লিভিংস্টোনের জন্য কোনও দলই আগ্রহ দেখায়নি। তবে ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরে ফের লড়াইয়ে নামে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু ৭ কোটি রুপিতে ভেঙ্কটেশকে দলে টানে। এক বছর আগেই ভেঙ্কটেশ আইয়ার ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার