পাঁজরের চোটে শেষ পর্যন্ত অবসর নিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৫

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলেছিলেন।

দীর্ঘদিন ধরে ভোগানো পাঁজরের চোটই মূলত তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই চোটের কারণে চলতি মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠেও নামতে পারেননি ব্রেসওয়েল।

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে মাত্র তৃতীয় টেস্টে। ২০১১ সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে তিনি ৬০ রানে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দেন। এখন পর্যন্ত সেটিই দেশটিতে নিউজিল্যান্ডের শেষ টেস্ট জয়।

মোট ২৮টি টেস্টে তার ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে ৩৮.৮২ গড়ে শিকার ৭৪টি উইকেট। পাশাপাশি সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তিনি নিয়েছেন আরও ৪৬ উইকেট।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি