টি–টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ৮ উইকেট, রেকর্ড গড়লেন ভুটানের স্পিনার

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩

ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে এমন এক কীর্তি গড়েছেন, যা টি-টোয়েন্টিতে আগে কেউ দেখাতে পারেনি। আন্তর্জাতিক বা ঘরোয়া টি–টোয়েন্ট ক্রিকেটে তিনিই প্রথম বোলার, যিনি এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার নজির গড়েছেন।

শুক্রবার গেলেফুতে মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২২ বছর বয়সী ইয়েশে। চার ওভারে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৪৫ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন তিনি। তার আগে ভুটান ৯ উইকেটে তুলেছিল ১২৭ রান! একপেশে এই সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের ঝুলিতে গেছে ১২ উইকেট। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

ইয়েশের আগে পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুজন বোলার এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তারা হলেন—২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। ৮ রানে ৭ উইকেট নেন তিনি। এছাড়া ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ ১৯ রানে নেন ৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই কীর্তি হয়েছে মাত্র দুইবার। ২০১৯ সালে বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান ১৮ রানে ৭ উইকেট  নিয়েছেন এবং ২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ১৯ রানে নেন ৭ উইকেট।

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হয় ইয়েশের। প্রথম ম্যাচেই ১৬ রানে ৩ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তার জানান দেন তিনি। এখন পর্যন্ত ৩৪টি টি–টোয়েন্টিতে তার শিকার ৩৭ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী