বিপিএলে প্রথম ম্যাচেই দাপট দেখালো রংপুর

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। 
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে রংপুর। ম্যাচসেরা ছিলেন ফাহিম আশরাফ। ৩.৫ ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে চট্টগ্রামকে ১০২ রানে অলআউট করতে অবদান রাখেন তিনি।

চট্টগ্রামের ইনিংসের শুরুটাও ভালো ছিল না। প্রথম ওভারে নাহিদ রানার বলে আউট হন অ্যাডাম রসিংটন। এরপর নাঈম শেখ আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানার এক ওভারে তিনটি চার ও একটি ছক্কায় ২১ রান তুলেছেন।

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি খেলে বিপিএলে ফেরা মোস্তাফিজুর রহমানও দ্রুত প্রভাব ফেলেন। নাঈমের ২০ বলে ৩৯ রানের ইনিংসটি শেষ হয় ফিজের কাটারে বোল্ড হয়ে! 

ফাহিম নিজের প্রথম ওভারেই ১ রানে মাহফিজুল ইসলামকে ফিরিয়ে দেন। ইনিংসের ১১তম ওভারে চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসানসহ আরও দুটি উইকেট নেন তিনি। ১৮তম ওভারে শরিফুল ইসলামের উইকেট নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন ফাহিম। চট্টগ্রাম গুটিয়ে যায় ১৭.৫ ওভারে। 

১০৩ রানের লক্ষ্য তাড়ায় রংপুরের শুরুটাও ছিল দারুণ। ডেভিড মালান ও লিটন দাস ওপেনিং জুটিতে যোগ করেন ৯১ রান। শুরু থেকেই সাবলীল ছিলেন লিটন। জয়ের এক ওভারে তিন ছক্কা ও একটি চারে ২৪ রান তুলে রংপুরকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। তবে ৩১ বলে ৪৭ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন লিটন। একই ওভারে তাওহীদ হৃদয়কেও ফেরান মুকিদুল।

৪৮ বলে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫১ রান করেন মালান। জয়ের খুব কাছে এসে জয়ের বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত জয়ের বলেই ছক্কা হাঁকিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ। তখন বাকি ছিল ৫ ওভার।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু