দীর্ঘ কোমার পর শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৬

দীর্ঘদিন কোমায় থাকার পর মারা গেছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। 

২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট ল্যাভিনিয়ায় একটি ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হন ফার্নান্দো। অনিরাপদ রেললাইন পার হওয়ার সময় অনুশীলন সেশনের মধ্যেই এ দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর থেকে বেশিরভাগ সময়ই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় ব্যাটসম্যান হিসেবে পরিচিত ফার্নান্দোর ক্যারিয়ার তখনই থেমে যায়। অথচ ক্যারিয়ার তখনই গতি পেতে শুরু করেছিল। দুর্ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর।

দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন। ক্যারিয়ারে ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যাতে তার সংগ্রহ ছিল ১ হাজার ৬৭ রান। পাশাপাশি ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ২৯৮ রান এবং টি–টোয়েন্টিতে খেলেছেন ১৯টি ম্যাচ।

আকশু ফার্নান্দো ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছিলেন। ওই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে যাওয়া ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি