শামীমের বিস্ফোরক ব্যাটিংয়ের পরও ৬ রানে ঢাকার হার

  স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১৭:২৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

বিপিএলে নতুন বছরের শুরুতে ৬ রানের নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে সিলেট টাইটান্স। শামীম হোসেনের বিস্ফোরক ব্যাটিং শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের জন্ম দিলেও শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। 

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধসে পড়ে ঢাকার ইনিংস। তবে ৪৩ বলে ঝড়ো ৮১ রানের ইনিংস খেলে ম্যাচে প্রাণ ফেরান শামীম। দলকে টেনে নিয়ে যান প্রায় অসম্ভবের কাছাকাছি।

নিয়মিত বিরতিতে উইকেট পড়লে এক প্রান্ত আগলে রেখে স্ট্রোকপ্লেতে বোলারদের ওপর চড়াও হন শামীম। শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেষ ৬ বলে দরকার ছিল ২৭ রান। আমিরের ওভারে তিনটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান তিনি। এই সময় একটি ওয়াইড ও নো বলের দেখাও মেলে।  শেষ ডেলিভারিতে ম্যাচ টাই করতে প্রয়োজন ছিল ছয় রান। যদিও ওই বলে আর রান নিতে পারেননি শামীম। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকার ইনিংস। শামীমের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়ের মার। 

ঢাকার ইনিংসের শুরুটা ছিল অগোছালো। আট ওভারের মধ্যেই ৪৩ রানে পাঁচ উইকেট হারায় তারা। জুবাইদ আকবরি (১), সাইফ হাসান (৯), মোহাম্মদ মিঠুন (০) ও নাসির হোসেন (৫) দ্রুত ফিরে যান প্যাভিলিয়নে।

সাব্বির রহমানের (২৩) কাছ থেকে সাময়িক সহায়তা মিললেও ১১৬ রানে অষ্টম উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তখন একাই লড়াই চালিয়ে যান শামীম।

সিলেটের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ছিলেন ম্যাচের নায়ক। শেষ দিকে ব্যাট হাতে ঝলক দেখানোর পর বল হাতে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যেই নাটকীয় জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স।

শুরুতে টস হেরে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রত করেছিল সিলেট। ওপেনার সাইম আইয়ুব ৩৪ বলে ২৯ রানের ধীর গতির ইনিংস খেললে পরে ইনিংসে গতি ফেরান পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমরজাই। ইমনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রান। তাতে ছিল ২টি চার ও ২টি ছয়। তবে শেষ দিকে ওমরজাই ছিলেন ইনিংসের মূল কারিগর। ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫০ রান করে ম্যাচসেরাও ছিলেন তিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী