মোস্তাফিজ–মাহমুদউল্লাহর নৈপুণ্যে জয়ে ফিরলো রংপুর

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ০০:০৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০০:৩০

বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রংপুর রাইডার্স।

এক দিন আগে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হারের পর এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। ফাহিম আশরাফ ১৮ রানে নেন ৩টি, মোস্তাফিজুর রহমান ২৪ রানে নেন সমসংখ্যক উইকেট। তাদের বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানে থামে সিলেট।

এই ম্যাচে ব্যক্তিগত এক অনন্য মাইলফলক স্পর্শ করেন দ্য ফিজ। টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ম্যাচ শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৩৯৯। প্রথম ওভারেই সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে ৪০০ পূর্ণ করেন। পরে আরও একটি নিয়ে ম্যাচ শেষ করেন ৪০২ উইকেট নিয়ে। যা এসেছে ৩১৫তম ম্যাচে।

সিলেটের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ হোসেন। এছাড়া ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩২ রান। বাকিরা তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

জবাবে সতর্ক সূচনা করে রংপুর। লিটন দাস (৩৫) ও কাইল মেয়ার্স (৩১) কিছুটা ভিত গড়লেও ১৪.৫ ওভারে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটার ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। যার মধ্যে ছিল মিরাজের করা ১৬তম ওভারে টানা চারটি বাউন্ডারি। ফলে ম্যাচসেরাও তিনি।

খুশদিল শাহও কার্যকর ভূমিকা রাখেন। ১১ বলে ২চার ও ১ ছক্কায় ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মাহমুদউল্লাহ ও খুশদিলের মাত্র ২৪ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি ৪ উইকেটে রংপুরকে ১৮.৫ ওভারে পৌঁছে দেয় জয়ের বন্দরে। তিন ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় জয়। আর চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে সিলেট টাইটান্স।

 

/এফআইআর/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না নাহিদ রানার 
১০ ওভারের জায়গায় ১১ ওভার! আফগান অধিনায়ককে নিয়ে বিসিবির অভিযোগ
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’