টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব হতে যাচ্ছে নেপালে। সেই বাছাইপর্বে অংশ নিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাহিদা আক্তার। 

বাংলাদেশ দল ১২ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশে রওয়ানা হবে। নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাই পর্ব। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ছাড়াও আছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলবে মেয়েরা। ২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

১০ দলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি