বিপিএলে ঢাকা পর্বের টিকিটের দাম ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৬, ২০:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২০:৫২

বিপিএল সিলেটের পর চট্টগ্রামে হওয়ার কথা ছিল। পরে ভেন্যুর তালিকা থেকে সেটা বাদ দেওয়া হয়েছে। তবে দুই দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবার শুরু হবে খেলা। মিরপুরে হতে যাওয়া সব পর্বের খেলার জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি।

সর্বনিম্ন ২০০ টাকা দাম রাখা হয়েছে পূর্ব গ্যালারির টিকিট। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ৮০০ টাকা। সর্বোচ্চ ২ হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। এ ছাড়া ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে খেলা দেখা যাবে। এবারের বিপিএলের সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। ১২ জানুয়ারি থেকে ঢাকা পর্বের টিকিট পাওয়া যাবে www.gobcbticket.com.bd লিংকে।

ঢাকা পর্বের প্রথম দিন দুপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস মুখোমুখি হবে। ১৯ জানুয়ারি হবে এলিমেনটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের