ভারতের মাটিতে ৮ বছর পর ওয়ানডে জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ০০:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০০

প্রথম ওয়ানডেতে ভারত জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সমতা (১-১) ফিরিয়েছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১* রানের ইনিংসে রাজকোটে ৭ উইকেটের জয় পেয়েছে কিউইরা। তাতে ২০২৩ সালের পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। তাছাড়া ভারতের মাটিতে ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে আট বছরেরও বেশি সময় পর! 

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিচেলের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি এবং উইল ইয়াংয়ের (৮৭) সঙ্গে তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটিই ভাগ্য গড়ে দেয় নিউজিল্যান্ডের। ৪৬ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন মিচেল। ইয়াংকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। ৩৮তম ওভারে কুলদীপ যাদবের বলে ইয়াং ৮৭ রানে আউট হলেও প্রান্ত আগলে থাকেন মিচেল। তুলে নেন নিজের সেঞ্চুরি।

১১৭ বলের ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা মারেন মিচেল। শেষদিকে গ্লেন ফিলিপসকে (৩২*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড জয়ের বন্দরে পৌঁছায় ৪৭.৩ ওভারে। ভারতের মাটিতে এটা আবার তাদের রান তাড়ায় সর্বোচ্চ সাফল্যও।

এর আগে ভারত টস হেরে ৭ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। লোকেশ রাহুলের অপরাজিত ১১২ রানই ছিল ইনিংসের মূল চালিকাশক্তি। কিউইদের হয়ে ৫৬ রানে ৩টি উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান