নির্ধারিত সময়ে শুরু করা যায়নি বিপিএল, ক্রিকেটারদের বয়কট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

শেষ পর্যন্ত বয়কটের পথেই গেলেন ক্রিকেটাররা। বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটাররা আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছিলেন। নাহলে সব ধরনের খেলা বয়কটের ডাক দেওয়ার কথা জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তারই ধারাবাহিকতায় মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর ১টার ম্যাচ যথা সময়ে মাঠে গড়াচ্ছে না।

মূলত বিপিএলের ম্যাচ শুরুর আগেই তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বিসিবি বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। তাতেও বিষয়টি সমাধান করা যায়নি। বৃহস্পতিবারের প্রথম ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি। এদিন শুরুতে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ম্যাচটির টসও হয়নি। কারণ, টসের জন্য নির্ধারিত সময় দুপুর ১২টা ৩০ মিনিটে কোন দলই মাঠে হাজির হয়নি। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল।

তাছাড়া বৃহস্পতিবার সকালে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচগুলোও শুরু করা যায়নি।  সর্বশেষ তথ্যে জানা গেছে, আজ দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানেই জড়ো হচ্ছেন ক্রিকেটারার। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি