এবার ভারতে ভিসা জটিলতায় ইংল্যান্ডের দুই স্পিনার 

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩

টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়েছেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার রেহান আহমেদ ও আদিল রশিদ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নেপালে।

বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ভিসা জটিলতার কারণে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে (তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। অথচ এই সিরিজকে প্রস্তুতিমূলক হিসেবে ভাবা হচ্ছে। 

ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়ার ঘটনা নতুন নয়। লাল বলে ইংল্যান্ডের শীর্ষ স্পিনার শোয়েব বশিরও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সফরে একই সমস্যায় পড়েছিলেন। যে কারণে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার। একইভাবে আগে ভ্রমণ জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের পেসার সাকিব মাহমুদও।

যতটুকু জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনও আপত্তি নেই। ইসিবিও আশাবাদী হয়তো সময়মতো দুজনকেই বিশ্বকাপের দলে পাওয়া যাবে।

ইংল্যান্ড আগামী ২২ জানুয়ারি থেকে প্রস্তুতিমূলক সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের