নোয়াখালীকে বিদায় করে শীর্ষে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার ক্রিকেটারদের বয়কটে মাঠেই গড়ায়নি বিপিএল। অবশেষে সেই ম্যাচগুলি শুক্রবার মাঠে গড়িয়েছে। মিরপুরে শুরুর ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নবাগত দলটির। অপর দিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে এসেছে আগেই প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং আক্রমণে চাপে পড়ে নোয়াখালী। বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ছিলেন অসাধারণ। মাত্র ৩.৫ ওভারে মেডেনসহ ৯ রানে ৫ উইকেট নিয়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কখনোই দাঁড়াতে দেননি শরিফুল। তাই ম্যাচসেরাও ছিলেন তিনি। হাসান ইসাখিলকে (২৫) ফেরানোর পর শেষ দিকের ব্যাটারদেরও দ্রুত বিদায় করে নোয়াখালীকে ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট করতে অবদান রাখেন তিনি।

বল হাতে শরিফুলকে দারুণভাবে সহায়তা করেন অধিনায়ক মেহেদী হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন ওভারে ১২ রানে ৩ উইকেট নেন এই অফস্পিনার। তার শিকারের মধ্যে ছিলেন সৌম্য সরকার ও নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। পাওয়ারপ্লের মধ্যেই ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ইহসানউল্লাহ ২৩ রানে ২ উইকেট নিয়ে শুরুতেই ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন। একপর্যায়ে ৬৯ রানে চট্টগ্রামের ৫ উইকেট তুলে আবার ম্যাচে ফেরার আশা দেখছিল নোয়াখালী। কিন্তু সেখান থেকে অধিনায়ক মেহেদী হাসান দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেন। ৩৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। তার সঙ্গে ৩৬ রানে অপরাজিত থেকে জয়ের পথে অবদান রাখেন আসিফ আলী। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম