এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৫

চলমান বিপিএলের ফাইনালের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর স্টডিয়ামে সন্ধা ৭টায় হওয়ার কথা ছিল ফাইনাল। এখন এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দ করা রিজার্ভ ডেও বাতিল করে দেওয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।

বিপিএলের বাকি আছে আর চারটি ম্যাচ। চার ম্যাচের সূচি–

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর (দুপুর ১টা)– রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স।

প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা)– রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস।

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা)– প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল।

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল (সন্ধ্যা ৬টা)– প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল।

/টিএ/আরকে/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি