সাংবাদিককে লিটনের পাল্টা প্রশ্ন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলবো?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭

বাংলাদেশ দল আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। বিসিবি ভারতে খেলতে যেতে রাজি নয়। এ নিয়ে বেশ কিছু দিন ধরে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। বুধবারের মধ্যে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা। এই অবস্থায় বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে এ নিয়ে কথা বলতে হলো চলমান বিপিএলে। এলিমিনেটর ম্যাচ শেষে রংপুর রাইডার্স অধিনায়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু  প্রশ্নের উত্তরও দিয়েছেন। আবার কিছু প্রশ্নের উত্তর দেননি।

বিশ্বকাপ ইস্যুতে যখন প্রশ্ন ছুটে এলো- ‘আপনাদের সঙ্গে কি কোনও যোগাযোগ হয়েছে?’ লিটনের সরাসরি উত্তর , ‘না’।

দ্বিতীয় প্রশ্নে যখন বলা হলো- ‘আলোচনা কি করা উচিত ছিল?’ এবারও তিনি বললেন, ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।’

টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে লিটন দু’বার পাল্টা প্রশ্ন করেছেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলবো?’

বিপিএলের এলিমিনেটরে সিলেট টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্স হেরে যাওয়ার পর মিরপুরের সংবাদ সম্মেলনে লিটনদের মানসিক অবস্থা কিছুটা আঁচ করা গেছে। তার ভাষ্য ছিল, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জন এখনও জানে না যে আমরা কোন দেশে যাবো বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত কি না জানতে চাইলে লিটন মন্তব্য করতে চাননি। পুরো পরিস্থিতি আদর্শ কি না, এমন প্রশ্নের উত্তরে শুধু বলেছেন, ‘দেখেন ভাইয়া, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী