বিশ্বকাপে সবার উপরে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ২৩:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০১:২৭

বিশ্বকাপে সবার উপরে তামিম রবিবার পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসরের। চার-ছক্কার মারকাটারি বিশ্বকাপের মঞ্চে একাধিক ক্ষেত্রেই শীর্ষে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের সর্বোচ্চ রান, সর্বোচ্চ ইনিংস, সর্বোচ্চ ছক্কা এবং এক ইনিংসে বাউন্ডারি থেকে আসা রানের হিসেবে সবার ওপরেই অবস্থান করছেন তামিম।

বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেছেন ২৯৫ । যদিও তামিম ইকবাল প্রথম রাউন্ড থেকে শুরু করে মূল পর্বের চারটি ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচ খেলে ২৭৩ রান করে ভারতের বিরাট কোহলি দ্বিতীয় অবস্থানে । তৃতীয় অবস্থানে আছেন ২৪৯ রান করা ইংল্যান্ডের জো রুট। ২২২ রান নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ চতুর্থ অবস্থানে। ১৮৩ রান করে পাঁচ নম্বরে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।

এবারের আসরে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও এগিয়ে তামিম। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এই তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনি ১০০ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৮৯ রান নিয়ে।

চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বমঞ্চে ছক্কায়ও এগিয়ে তামিম। তামিমের মোট ছক্কা ১৪টি। ১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দুইয়ে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর ১১টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে ক্রিস গেইল।

/আরআই/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি