ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে: মেহেদী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৫:২০আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:২৩

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্তই নিক, সেটিকে সম্মান জানানো উচিত বলে মনে করেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

বিপিএল ফাইনালের ঠিক একদিন আগে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ফাইনালের আগে আলোচনার বড় বিষয় ছিল বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। এদিন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী বৃহস্পতিবার সকালে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের সঙ্গে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্তের বিষয়, সরকারেরও এখানে ভূমিকা আছে। তারা আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত।’

আসিফ নজরুলের সঙ্গে বৈঠক থেকে কী ফল আসতে পারে—এমন প্রশ্নে অফস্পিনিং অলরাউন্ডার জানান, এখনও খেলোয়াড়দের কিছু জানানো হয়নি।
তার ভাষায়, ‘এখনও কিছুই ব্যাখ্যা করা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে আলাদাভাবে মেসেজ দিয়ে বৈঠকে থাকতে বলা হয়েছে। সেখানে গেলে তবেই বুঝতে পারবো।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি