ভারতের জয়ের দিন যে ইতিহাস গড়েছেন অভিষেক

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের দিন ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের নতুন কীর্তি গড়েছেন তিনি। 

বুধবার নাগপুরে বাঁহাতি ওপেনার অভিষেক মাত্র ৩৫ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কার মার। এই বিধ্বংসী ব্যাটিংয়েই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাত্র ২ হাজার ৮৯৮ বলে। সংক্ষিপ্ততম এই সংস্করণে যা দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। ক্যারিবিয়ান লিজেন্ড ২ হাজার ৯৪২ বলে ৫ হাজার রান পূরণ করেছিলেন।

২৫ বছর বয়সী অভিষেকের বিধ্বংসী ইনিংসে ভর করেই ভারত ৭ উইকেটে ২৩৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। পরে কিউইদের ৭ উইকেটে ১৯০ রানে থামিয়ে শেষ পর্যন্ত ৪৮ রানের জয় পায় স্বাগতিক দল। 

ম্যাচসেরা হন অভিষেক নিজেই। ম্যাচ শেষে জানান, তিনি রেঞ্জ হিটিংয়ে বিশ্বাসী নন। বরং নিজের সহজাত খেলার ধরণ ও টাইমিংয়ের ওপরই ভরসা রাখেন তিনি,‘বিষয়টা আমার প্রস্তুতির ওপর নির্ভর করে। আমি নিজের সহজাত খেলার ধরণেই ভরসা রাখি। আমি মনে করি না আমার ভূমিকা খুব ঝুঁকিপূর্ণ। এটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণও বলবো না। তবে প্রথম ছয় ওভারে বড় শট খেলার জন্য আমি অনুশীলন করি। কখনোই রেঞ্জ হিটিং করি না। আমি মূলত টাইমিং নির্ভর ব্যাটার। বলটা ভালোভাবে দেখা আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম