নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ১৮:১০আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:১০

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কির্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে বড় জয় পেয়েছে নিগার সুলতানারা।

এই জয়ে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সুপার সিক্সে সেরা চারে থাকতে হবে।

এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় জয়। এর আগে যুক্তরাষ্ট্রকে ২১ রানে এবং পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারায় নিগার সুলতানার দল।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ২৩ বলে ২৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। দিলারা আক্তার ১৭ বলে করেন ২৫ রান। নামিবিয়ার পক্ষে সিলভিয়া শিহেপো ২১ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। ৩৪ রানে দুটি নেন সাইমা তুহাদেলেনি। 

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৭.৫ ওভারেই ৬৪ রানে গুটিয়ে যায় নামিবিয়া।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। ১৪ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট নিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের