বিপিএলের শিরোপা লড়াইয়ে আজ নামছে চট্টগ্রাম-রাজশাহী

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

দেখতে দেখতে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম আসরের ফাইনাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দলই। ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে রাজশাহী। অন্যদিকে, ৬টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে ওঠে চট্টগ্রাম রয়্যালস।

গ্রুপ পর্বে দুই দল দুবার মুখোমুখি হয়েছিল। সেখানে দু’দলই একটি করে ম্যাচ জেতে। প্রথম দেখায় চট্টগ্রাম দুই উইকেটে রাজশাহীকে হারালেও দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের জয়ে সেই হারের মধুর প্রতিশোধ নেয় রাজশাহী। 

প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এতে প্রথম সুযোগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালে উঠতে খেলতে হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে চট্টগ্রামের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মঞ্চে পৌঁছায় তারা।

চট্টগ্রামের দুর্দান্ত ছন্দের পেছনে মূল প্রভাবক তরুণ অধিনায়ক মেহেদী হাসান। চলতি আসরে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছন্দে রয়েছেন তিনি। ফাইনালেও তাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী বলেন,‘ফাইনালে উঠেছি যখন, তখন শিরোপা জয়ের স্বপ্ন কেন দেখবো না? প্রতিটি খেলোয়াড়ই ট্রফি হাতে তুলতে চায়। ম্যাচের দিনে যে দল সব বিভাগে ভালো খেলবে, তারাই জিতবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে