চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ২২:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৫৩

বিপিএলের ১২তম আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে দলটি।

১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৫ ওভারে ১১১ রানেই অলআউট হয় চট্টগ্রাম। বল হাতে বিনুরা ফার্নান্দোর তোপে পড়ে তারা। শুরুর তিন ওভারেরর মধ্যেই তুলে নেন মোহাম্মদ নাঈম ও মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৩ ওভারে ৯ রানে মোট ৪ উইকেট নেন তিনি। জেমস নিশাম নেন দুটি।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশা খুঁজে পায়নি তারা। সর্বোচ্চ স্কোর বলতে ওপেনার মির্জা বেগের ৩৬ বলে করা ৩৯। এছাড়া ২১ রান করেন আসিফ আলী।

এর আগে ব্যাট হাতে ইতিহাস গড়েন ওপেনার তানজিদ হাসান। এক আসরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টানা তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে শুরুতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচসেরাও তানজিদ। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে রাজশাহী। ইনিংসের পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখে ব্যাট করেন তানজিদ। ৬২ বলে ঝড়ো সেঞ্চুরি তুলে দলের বড় পুঁজি গড়ার ভিত গড়ে দেন তিনি। ৮৩ রানের জুটিতে তাকে সঙ্গ দেন সাহেবজাদা ফারহান। তিনি ৩০ বলে করেন ৩০ রান। মাঝের ওভারগুলোতে রানরেট সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন উইলিয়ামসনও। মাত্র ১৫ বলে ২৪ রান করে ইনিংসের গতি বাড়ান তিনি।

ইনিংসের শেষভাগে কিছুটা ছন্দ হারায় রাজশাহী। শেষ ওভারগুলোর একটিতে তানজিদ আউট হলে বড় সংগ্রহের পথে ধাক্কা খায় তারা। আউট হন শত রানে। তার ৬২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছয়।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুজনই দুটি করে উইকেট নিয়ে রাজশাহীর রান বড় হতে দেননি।

 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে