টুর্নামেন্ট সেরা হয়েও শরীফুলের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬

বিপিএলে শুরু থেকে শরীফুল ইসলাম উইকেট পেয়ে আসছেন। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শুরু। এরপর আরও ১০ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন। দারুণ বোলিং নৈপুণ্যে তিনিই হলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার হাতেই উঠলো টুর্নামেন্ট সেরার পুরস্কার। যদিও শরীফুলের দল চট্টগ্রাম রয়্যালস শিরোপা জিততে পারেনি। এ নিয়ে তার আক্ষেপ কম নয়। তাই টুর্নামেন্ট সেরা হয়েও সমর্থকদের কাছে চাইলেন ক্ষমা।

চট্টগ্রামের জার্সিতে সব মিলিয়ে এবারের বিপিএলে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন শরিফুল। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৫ দশমিক ৮৪ রান, বোলিং গড় মাত্র ১০ দশমিক ০৭! নোয়াখালীর বিপক্ষে ৯ রানে ৫ উইকেট তার সেরা বোলিং। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন। গত আসরে ২৫ উইকেট নিয়ে এই রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। এবার সেটি ভেঙে দিয়ে চমক শরিফুলের। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পান বাঁহাতি পেসার।

দারুণ পারফরম্যান্সের পর শরিফুলের হাতেই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলের ইতিহাসে এই প্রথম বিশেষজ্ঞ কোনও বোলার টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন। সুদৃশ্য ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও পেয়েছেন।

শরীফুল ব্যক্তিগত সাফল্যে খুশি। তবে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপের কথা জানালেন, ‘সর্বোচ্চ উইকেটশিকারি ও টুর্নামেন্টসেরা হয়ে খুব ভালো লাগছে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো।’

একইসঙ্গে ভক্ত-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে নেন বাঁহাতি পেসার, ‘সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের কোচিং স্টাফ, নাফীস ভাই, সুমন স্যার, বাবুল স্যার- সবাইকে ধন্যবাদ। আমরা পুরো দল হিসেবে খেলেছি। সবাইকে ধন্যবাদ।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি