বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ‘দুঃখজনক মুহূর্ত’: ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এমন অবস্থায় লিটন-মিরাজেদের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য ‘দুঃখজনক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ডাব্লিউসিএ। খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।

এক বিবৃতিতে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডাব্লিউসিএ) জানায়, এই পরিস্থিতি ক্রিকেট বিশ্বে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

নিরাপত্তা শঙ্কা এবং প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ভারতে সফর করতে অস্বীকৃতি জানানোয় শনিবার ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাব নাকচ করে জানায়, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

ডাব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট বিবৃতিতে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটি গভীরভাবে ভাবনার দাবি রাখে।’

তিনি আরও বলেছেন, ‘বিভাজন কিংবা বয়কটকে প্রশ্রয় না দিয়ে আমরা খেলাটির শীর্ষ নেতাদের নিয়ন্ত্রক সংস্থা, লিগ এবং খেলোয়াড়সহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করার পথে কাজ করতে আহ্বান জানাই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি