টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের সাইম 

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন সাইম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের পথে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ২৩ বছর বয়সী সাইম। যার ফলে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে সরিয়ে সিংহাসন দখলে নিতে পেরেছেন তিনি।

সিরিজে আইয়ুব ব্যাট হাতে করেছেন ১১৯ রান এবং নিয়েছেন ৩ উইকেট। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটার উন্নতি করেছেন। আবরার আহমেদ টি–টোয়েন্টি বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ছয় উইকেট নেওয়ার সুবাদে তিনি এখন শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর চেয়ে মাত্র ২৮ রেটিং পয়েন্ট পিছিয়ে।

আরেক পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজও বোলারদের তালিকায় বড় অগ্রগতি দেখিয়েছেন। বাঁহাতি এই স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।টি–টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকাতেও নওয়াজ এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষ দশের তালিকাতেও কিছু পরিবর্তন এসেছে। তালিকার শীর্ষে বড় ব্যবধানে এগিয়ে আছেন ভারতের অভিষেক শর্মা। এ ছাড়া ইংল্যান্ডের জস বাটলার (তৃতীয়), শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা (পঞ্চম), ভারতের সূর্যকুমার যাদব (ষষ্ঠ) এবং নিউজিল্যান্ডের টিম সেইফার্ট (নবম) প্রত্যেকে এক ধাপ করে এগিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা