ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। শুধু ট্রিপল সেঞ্চুরিই করেননি। ভেঙেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের রেকর্ডও!  

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। সেটি ছিল ৩৩৪ রানের। ২০১৯ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই কীর্তিটি গড়েন বর্তমান বিসিবি সভাপতি। 

এবার বিদেশের মাটিতে তামিমকেও ছাড়িয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ঘোষণার সময় ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। নিজের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তামিম। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি লিখেছেন, ‘যে কোনও জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।’

তাওহীদ হৃদয়কে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহীদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা