পাকিস্তানকে ধন্যবাদ দিলেন ক্রীড়া উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না৷ নিরাপত্তাজনিত কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছিল বিসিবি৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত তাদের বাদ দেওয়া হয়েছে পুরো টুর্নামেন্ট থেকে। যা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। বাংলাদেশের সমর্থনে ক্রিকেটের আরেক পরাশক্তি পাকিস্তানও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রকাশ্যে এমন মন্তব্য করায় বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাকে ধন্যবাদ দিয়েছেন।

দেশটির ম্যাচ বয়কটের কথা জানানোর পর পাকিস্তান সরকার কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্মকর্তা এই প্রথম প্রকাশ্যে ম্যাচ বয়কটের কারণ ব্যাখ্যা করেছেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ নজরুল শুরুতেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যদের দেওয়া বক্তব্যকে উদ্ধত করেছেন তিনি। যেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী