ভারতকে যুব বিশ্বকাপ জেতানো সূর্যবংশী যেভাবে রেকর্ডবুকে

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে স্রেফ উড়ে গেছে ইংল্যান্ড। বৈভব সূর্যবংশীর তাণ্ডবে ১০০ রানে জিতে শিরোপা ঘরে তুলেছে ভারত। 

শিরোপা জয়ের পেছনে ব্যাট হাতে মূল তাণ্ডবটাই চালান সূর্যবংশী। তার ১৭৫ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে পুরোপুরি কুপোকাত হয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটে ভারত পায় ৪১১ রানের বিশাল সংগ্রহ। জবাবে ৪০.২ ওভারে ৩১১ রানে থামে ইংল্যান্ড। 

এবার দেখে নেওয়া যাক সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিংয়ে কিভাবে রেকর্ডবুক উলটপালট করেছেন। যুব ওয়ানডেতে (ইয়ুথ ওডিআই) ফাইনাল কিংবা নকআউট ম্যাচে এটি (১৭৫) ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে সর্বোচ্চটি ছিল ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে সামির মিনহাসের ১৭২ রান।

অবশ্য আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অনূর্ধ্ব-১৯ বা সিনিয়র যে কোনও পর্যায়েই সর্বোচ্চ ইনিংস এটি। আগের রেকর্ডটি ছিল ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যালিসা হিলির ১৭০ রান।

তাণ্ডব চালিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। যার ১৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে! ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ বাওয়ার ১৬২ ছিল আগের সর্বোচ্চ। এছাড়া যুব ওয়ানডেতে ভারতের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আম্বাতি রায়ুদুর অপরাজিত ১৭৭ রান এখনও শীর্ষে।

১৭৫ রানের ইনিংস খেলতে ১৫টি ছক্কা হাঁকান সূর্যবংশী। যা যুব ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ। তাতে গত ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ ছক্কার নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত