নেপালের পারফরম্যান্সে মুগ্ধ স্টেইন-ব্রুক 

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০

টি–টোয়েন্টি বিশ্বকাপে আবারও অঘটনের কাছে চলে গিয়েছিল নেপাল। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ রানের ব্যবধানে হেরেছে। দারুণ নৈপুণ্যের পর প্রশংসায় ভাসছে হিমালয়ের এই দেশ। তাদের প্রশংসায় মুগ্ধ হয়ে নিজ থেকেই দলটিকে সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। 

এর আগে গত টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঐতিহাসিক জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিল নেপাল। গ্রুপ ‘ডি’-র সেই ম্যাচে প্রোটিয়ারা করেছিল ১১৫ রান, আর নেপাল হেরেছিল মাত্র এক রানে। চলতি বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ফের জয়ের কাছাকাছি পৌঁছে যায় তারা। কিন্তু শেষ ওভারে স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে চূর্ণ হয় নেপালের স্বপ্ন। 

ম্যাচ জিততে না পারলেও নেপাল অসংখ্য সমর্থকের হৃদয় জিতে নিয়েছে। তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে, বড় দলগুলোকেও হারানোর সামর্থ্য আছে তাদের। নেপালের এই লড়াকু মানসিকতায় মুগ্ধ হন ডেল স্টেইনও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নেপাল, তোমাদের কখনও যদি আমার প্রয়োজন হয়, আমি সাহায্য করতে প্রস্তুত! আরও এগিয়ে যাও!’

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও নেপালের পারফরম্যান্সের প্রশংসা করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘ম্যাচটা একদমই সহজ ছিল না। ভাগ্য ভালো যে আমরা শেষ পর্যন্ত জিততে পেরেছি। তারা অসাধারণ খেলেছে। খুব কম দলই আদিল রশিদকে এভাবে চাপে ফেলতে পারে। আমাদের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছিল তারা। আমি ভেবেছিলাম আমরা ভালো অবস্থানে আছি, এত কাছাকাছি যাবে ভাবিনি। বাকি টুর্নামেন্টের জন্য তাদের শুভকামনা।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী