ইতালির অভিষেকটা স্মরণীয় হতে দিলো না স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে অভিষেকটা তিক্ত হারে শুরু করলো ইতালি। কলকাতায় স্কটল্যান্ডের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে তারা। স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচে এটি প্রথম জয়। 

টস হেরে প্রথমে ব্যাট করে তাণ্ডব চালায় স্কটল্যান্ড। ৪ উইকেটে সংগ্রহ করে ২০৭ রান। তাদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। জর্জ মানসি ও মাইকেল জোন্সের ১২৬ রানের উদ্বোধনী জুটিতে জোন্সের ব্যাট থেকে আসে ৩৭ রান। তার পর প্রান্ত আগলে তাণ্ডব চালান মানসি। তিনি ৩০ বলে পূরণ করেন ফিফটি। ৫৪ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছয়। শেষ দিকে ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন। শেষ পাঁচ বলে দুটি চার ও দুটি ছক্কায় স্কটল্যান্ডকে তাদের সর্বোচ্চ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোরে পৌঁছে দেন মাইকেল লিস্ক।

ফুটবলের জন্য বেশি পরিচিত ইতালি ক্রিকেটে এখনও নবীন দল। ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। তবে চতুর্থ উইকেটে দুই ভাই বেন ও হ্যারি মানেন্তির ৭৩ রানের লড়াকু জুটি দলকে কিছুটা ম্যাচে রাখে। হ্যারি ৩৭ রানে আউট হওয়ার পর ৩১ বলে ৫২ রান করা বেনও ফিরে যান। তার পরই ধস নামে ইনিংসে। দলটির অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধে গুরুতর চোট পাওয়ায় ব্যাটিংই করতে পারেননি। তবে সোমবার এক বিরল কীর্তিতে নাম লেখান ম্যাডসেন। দুটি ভিন্ন খেলায় ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন তিনি। এর আগে নিজের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্ড হকি বিশ্বকাপে খেলেছিলেন। পারিবারিক সূত্রে ইতালিয়ান পাসপোর্ট থাকায় এখন ইতালির হয়ে খেলছেন। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানে শেষ হয় ইতালির ইনিংস।

স্কটল্যান্ডের হয়ে অফস্পিনার মাইকেল লিস্ক নেন ১৭ রানে ৪ উইকেট। ব্যাটিংয়েও অবদান রাখায় ম্যাচসেরা তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের