পাকিস্তানের সিদ্ধান্তে বাঁচলো আইসিসির হাজার কোটি টাকার রাজস্ব

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটা হতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারি অনুমোদন পাওয়ায় বয়কটের অবস্থান থেকে সরে এসেছে। তাতে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আইসিসি। 

জানা গেছে, ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর ম্যাচটি পাকিস্তান খেলতে রাজি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্ভাব্য ১৭৪ মিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি এড়ানো গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচটি বয়কট করা হলে সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি ও স্পনসরশিপ বাবদ বড় অঙ্কের ক্ষতি হতো। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বর্জনের ফলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াত প্রায় ১৭৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৯ হাজার ১৪০ কোটি টাকার মতো।

আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তান সরকার নির্ধারিত ম্যাচটি খেলতে দলকে নির্দেশ দিয়েছে। এর আগে, ভারতে নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তার পরই ভারত ম্যাচ বয়কটের কথা জানায় পাকিস্তান।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি