ইশান, পান্ডিয়া আর স্পিনে ভর করে ভারতের টানা দ্বিতীয় জয় 

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে বড় জয় নিশ্চিত করেছে তারা। 

দিল্লিতে মাঝে ও ইনিংসের শেষ দিকে নামিবিয়ার বোলাররা ভারতকে চাপে রাখলেও ৯ উইকেটে ২০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পারে ভারত। ওপেনার ইশান কিশানের ২৪ বলে বিধ্বংসী ৬১ রান এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটি বড় সংগ্রহের ভিত গড়েছে। কিশানের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। পান্ডিয়ার ২৮ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়ের মার।   

অভিষেক শর্মার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া সাঞ্জু স্যামসনের ব্যাটে দারুণ সূচনা পায় ভারত। মাত্র ৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে আলো কেড়েছেন কিশান। পঞ্চম ওভারে স্মিটকে টানা চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলে পূরণ করেন ফিফটি। তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ১ উইকেটে ৮৬ রান তোলে ভারত। অষ্টম ওভারের শুরুতে কিশান যখন আউট হন, ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৪।

এরপর ম্যাচে ফেরে নামিবিয়া। গেরহার্ড ইরাসমাস ও বার্নার্ড শলট্জ স্বাগতিকদের রান তোলার গতি কমিয়ে দেন। ছয় ওভারে মাত্র ৩০ রান দিয়ে তিন উইকেট নেন তারা। কিন্তু ২৮ বলে ৫২ রান করে আবারও ইনিংসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন পান্ডিয়া। তবু ইনিংসের শেষভাগে বড় স্কোরের পথে ছন্দ হারায় ভারত। শেষ ১১ বলে মাত্র ৪ রান যোগ করতে গিয়ে হারায় ৫ উইকেট। নামিবিয়া অধিনায়ক ইরাসমাস ২০ রানে ৪টি উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। 

জবাবে ১০ ওভারে ২ উইকেটে ৮৬ রান তুলে লড়াইয়ে ছিল নামিবিয়া। কিন্তু দুই ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। বরুণের আঘাতে নিকোল লফটি-ইটন ও জেজে স্মিট ফিরলে সেই ধাক্কা সামাল দিতে পারেনি নামিবিয়া। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়েছে। সর্বোচ্চ ২০ বলে ২৯ রান করেন ওপেনার স্টিনক্যাম্প। ২২ রান আসে ইয়ান ফ্রাইলিঙ্কের ব্যাট থেকেও।  

৭ রানে ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২০ রানে দুটি নেন অক্ষর প্যাটেল, ২১ রানে দুটি নেন হার্দিক পান্ডিয়াও। ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন পান্ডিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী