ইমরান খানকে নিয়ে উদ্বেগ, হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত 

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮

বিশ্বকাপ জয়ী সাবেক পাকিস্তান অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এমন তথ্য জানিয়েছেন।

তারিক ফজল লিখেছেন, ‘স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মূলত বিরোধী দলের চাপের মুখেই এই সিদ্ধান্ত আসতে বাধ্য হয়েছে দেশটির সরকার। ইমরানের জন্য উপযুক্ত চিকিৎসা নিশ্চিতের দাবিতে পার্লামেন্ট হাউজে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচিটি এরই মধ্যে দ্বিতীয় দিন পার করেছে। 

এদিকে, কারাগারে ইমরানের উপযুক্ত চিকিৎসা নিশ্চিতের দাবিতে সরব হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস এরই মধ্যে নিজেদের উদ্বেগের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। শোনা যাচ্ছে, ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তি বেশির ভাগ-ই হারিয়ে ফেলেছেন। ৭৩ বছর বয়সী ইমরান বেশ কয়েক মাস ধরে কার্যত একাকী বন্দী জীবন যাপন করছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, চোখের সংক্রমণ থেকে গুরুতর দৃষ্টিশক্তি হ্রাসের এই ঘটনা ঘটেছে।

ইমরানের আইনজীবীরা আরও অভিযোগ করেছেন, সরকারের অবহেলার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে সরকারিভাবে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

এমন পরিস্থিতিতে ওয়াসিম আকরাম প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, এটা হৃদয়বিদারক। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেবে এবং তাকে সর্বোত্তম চিকিৎসা দেবে। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’

ওয়াকার ইউনিসও এক্সে- পোস্ট করে লিখেছেন, ‘রাজনীতি একপাশে রেখে বলছি, আমাদের ন্যাশনাল হিরো, যিনি খেলাধুলায় সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যানসার হাসপাতাল গড়ে অসংখ্য মানুষকে সহায়তা করেছেন, যার মধ্যে আমার মাও ছিলেন। অথচ তিনি এখন স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, তাকে যেন সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অধিনায়ক।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের বলসহ ৭০% ফুটবল আসে যে শহর থেকে
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা