এখন মনে হয় ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত: নান্নু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি তুমুল লড়াই আশা করা হচ্ছিল। কিন্তু আবারও একতরফা খেলে অনায়াসে ম্যাচ জিতেছে ভারত। তাই বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর মন্তব্য, এখন ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে মানুষের মনোযোগ বেশি থাকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী নান্নু বলেছেন, ‘এখন মনে হয় উপমহাদেশে ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত। মানুষের মনোযোগও এখন ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় ভারত–বাংলাদেশ ম্যাচের দিকে বেশি থাকে।’

কলম্বোতে পাকিস্তানকে ৬১ রানে সহজেই হারিয়েছে ভারত। কিন্তু চলতি এই টুর্নামেন্টে বাংলাদেশ নেই। নিরাপত্তার কথা বলে ভারতে খেলতে অপারগতা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাদ পড়েছে। তাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও কথা বলেন নান্নু। তার কথা, ‘নতুন নির্বাচিত সরকার শপথ নিতে যাচ্ছে, আমরা আশা করি সবকিছু এখন স্বাভাবিকভাবে এগোবে। ক্লাবগুলোর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো সমাধান করতে হবে।’

সাবেক নির্বাচক নান্নু মনে করেন, ক্রিকেটকে সবার আগে রাখতে হবে। তার মতে, ‘আমরা চাই ক্রিকেটই সবার আগে থাকুক, বাংলাদেশ সবার ঊর্ধ্বে। সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে। খেলাধুলার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না। সবার জন্য সর্বোত্তম ফলই আমরা চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম