নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্স 

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপে লো স্কোরিং ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। ৪০ বলে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। তবে শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২০ রান তুলতে ফারজানা ইয়াসমিনের ঝড়ো ব্যাটিং মূল ভূমিকা রেখেছে। ১৫ বলে ২৩ রানের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে চার রানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে চার দলের গ্রুপে শীর্ষে থেকে আট দলের টুর্নামেন্টে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে তারা।
 
শুরুতে টস জিতে ব্যাট করা থাইল্যান্ডকে ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানে থামিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অভিজ্ঞ লেগস্পিনার ও ‘এ’ দলের অধিনায়ক ফাহিমা খাতুন এবং অফস্পিনার শরিফা খাতুন দুটি করে উইকেট নেন।

থাইল্যান্ডের হয়ে নান্নাপাত কনচারোয়েনকাই ৩৮ বলে সর্বোচ্চ ৩৪ এবং নাথাকান চানথাম ৩৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন। 

জবাবে শুরুটা ছিল ভীষণ বাজে ছিল বাংলাদেশের। মাত্র ১১ রানে চার ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর শামীমা সুলতানা ও লতা মণ্ডল মিলে ৪৭ বলে ৪৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

২৯ বলে ২৬ রান করে শামীমা আউট হলেও শেষের দিকে লতা (৩০) ও ফারজানার (২৩) দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই ৭ উইকেটে ১০৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। লতা ১৯তম ওভারে ৪০ বলে ৩০ রান করে ফিরেছেন। তাতে ছিল ২টি চার। ফারাজানাও দলের স্কোর টাই হওয়ার পর আউট হয়েছেন। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায়  ম্যাচসেরা হয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম