অজিদের শঙ্কায় ফেলে সুপার এইটে শ্রীলঙ্কা 

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে অস্ট্রেলিয়া। সোমবার পাল্লেকেলেতে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। 

এই ম্যাচ হেরে যাওয়ায় এখন কঠিন সমীকরণের সামনে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। টিকে থাকতে তাদের অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। এক্ষেত্রে জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচেই হারতে হবে। পাশাপাশি শুক্রবার ওমানকে হারানোর সঙ্গে নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়াকে। তাহলেই কিছুটা আশা জাগবে তাদের।

টস হারলেও ইনজুরি কাটিয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক মিচেল মার্শ। ২৭ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তিনি। ট্রাভিস হেডও ৭চার ও ৩ ছক্কায় ২৯ বলে করেন ঝড়ো ৫৬ রান। দু’জনের আগ্রাসী ব্যাটিংয়ে ১০৪ রানের উদ্বোধনী জুটি দারুণ অবস্থানে নিয়ে যায় তাদের। দলের ১০৪ রানে হেড ফিরতেই দ্রুত পাল্টায় দৃশ্যপট। ১১৬ রানের মধ্যে তৃতীয় উইকেট হিসেবে ফেরেন মিচেল মার্শও। মাঝে আরও কিছু উইকেট পতনের পর শেষ পাঁচ উইকেট মাত্র ৭ রানে হারিয়ে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

লঙ্কানদের হয়ে ৩৭ রানে তিনটি উইকেট নেন দুশান হেমন্থ। দুটি নিয়েছেন দুশমন্থ চামিরা। 

জবাবে শ্রীলঙ্কার হয়ে তাণ্ডব চালান ওপেনার পাথুম নিসাঙ্কা। ৫২ বলে অপরাজিত ১০০ রানের বিধ্বংসী ইনিংসে লঙ্কানদের ১৮ ওভারেই জয় নিশ্চিত করেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। দলীয় ৮ রানে কুশল পেরেরা ফিরলে কুশল মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৬ বলে ৯৭ রানের জুটি গড়েন নিসাঙ্কা। এই জুটি জয়ের মঞ্চ গড়ে। ৩৮ বলে ৫১ রান করে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। তাতেও সমস্যা হয়নি লঙ্কানদের। তার পর পবন রত্নায়েকেকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন নিসাঙ্কা। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি থেকে শতকে পৌঁছান তিনি। টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরে জিম্বাবুয়ের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় পরাজয়ে এখন তারা ছিটকে যাওয়ার শঙ্কায়! অপর দিকে এটি ছিল লঙ্কানদের টানা তৃতীয় জয়। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম