সুপার এইটে উঠেই ২০২৮ বিশ্বকাপ নিশ্চিত আট দলের, থাকছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০

কলম্বোয় গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। তাতে সুপার এইটের আট দলের লাইনআপ চূড়ান্ত হয়েছে।

 গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পরের পর্বে উঠেছে।

সুপার এইটে দলগুলোকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ–১ এ রয়েছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ–২ এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দলগুলো শূন্য পয়েন্ট নিয়ে এই পর্ব শুরু করবে। প্রথম রাউন্ডের কোনও রানরেটও নতুন পর্বে যোগ হচ্ছে না। 

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে পাকিস্তান। এই পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

এদিকে, সুপার এইটে ওঠা দলগুলো ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে খেলা নিশ্চিত করেছে। সহ-আয়োজক হওয়ায় সুপার এইটে না উঠলেও অস্ট্রেলিয়া সরাসরি সুযোগ পাবে। ২০২৮ আসরের ১২টি স্বয়ংক্রিয় দলের বাকি তিনটি নির্ধারিত হবে আগামী ৯ মার্চ পর্যন্ত আইসিসির টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এই তিনটি জায়গা পাবে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

২০ দলের টুর্নামেন্টের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী