ইতালিকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের চারে চার

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকেই সুপার এইটে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। কলকাতায় ৬ উইকেটে ১৬৫ রান করে ইতালিকে ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে দিয়েছে। 

নিজেদের প্রথম বিশ্বকাপে নেপালের বিপক্ষে একটি জয় নিয়ে বিদায় নিচ্ছে ইতালি। আর টানা চতুর্থ জয়ে পরবর্তী রাউন্ডে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। 

টস জিতে শুরুতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠায় ইতালি। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী মিডল অর্ডারকে চাপে ফেলে সংগ্রহ খুব বেশি বড় হতে দেয়নি তারা। তাতে আরেকটি জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পাওয়ারপ্লেতে ম্যাথিউ ফোর্ডের জোড়া আঘাতে ম্যাচের মোড় ঘুরে যায়। টানা তিন ওভার বল করে জাস্টিন মস্কা ও তিন নম্বরে নামা সৈয়দ নাকভিকে ফেরান তিনি। তাতে ছয় ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে আর দিশা খুঁজে পায়নি দলটি। 

শামার জোসেফ ৩০ রানে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি চারটি ক্যাচও ধরেন। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় ইতালি। স্পিনার ক্রিশান কালুগাগামে ও বেন মানেন্তি বল হাতে দারুণ ছাপ রাখলেও ব্যাট হাতে সেই ঝলক দেখাতে ব্যর্থ হয়েছে ইতালি। সর্বোচ্চ স্কোর বলতে বেন মানেন্তির ২১ বলে ২৬। উল্লেখযোগ্য ২৭ বলে ২৪ রান করেন জেজে স্মিটস, অ্যান্থনি মস্কা। 

ব্যাটিংয়ে শুরুতে জয়ের ভিত গড়ে দেন শাই হোপ। টানা দুই হাফসেঞ্চুরিতে ইনিংসের শুরুটা দাপটের সঙ্গে সামলান তিনি। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করেছেন। হোপ আউট হওয়ার পরই ইনিংস কিছুটা গতি হারায়। শেষ দিকে শেরফানে রাদারফোরেডর ১৫ বলে অপরাজিত ২৪ ও ম্যাথিউ ফোর্ডের ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৬৫ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের