পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৩:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৪:০০

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আগেই জানা গিয়েছিল, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এবার আনুষ্ঠানিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল ছোট ফরম্যাটের দায়িত্ব পেলেন ওয়ানডে ডেপুটি।
কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম করায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমি সরফরাজের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি। তাকে জানিয়ে দিয়েছি এ পদের জন্য সেই আমাদের পছন্দ। তাকে পরবর্তী দিনের জন্য শুভকামনা।’
উল্লেখ্য, গত ৩ এপ্রিল এক বিবৃতিতে আফ্রিদি অধিনায়কত্ব ছাড়েন। তবে এখনও অবসরের ঘোষণা দেননি পাকিস্তানি এই ক্রিকেটার।  

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই আফ্রিদি জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান তিনি। ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন মন্তব্য করেন তিনি। পরবর্তীতে সে অবস্থান থেকে সরে আফ্রিদি জানিয়েছিলেন, অবসর না নিতে পরিবার ও বন্ধুদের কাছ থেকে প্রবল চাপের কারণেই তিনি সিদ্ধান্ত পাল্টেছেন।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার সম্মুখিন হন তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি