নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স

আবারও ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

আশা জাগিয়ে এবারও পারলো না বাংলাদেশ। নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই প্রতিযোগিতার প্রথম আসর বসেছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবারও ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই গতি খুঁজে পায়নি বাংলাদেশের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে গেছে। ওপেনার শামীমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। শারমিন সুলতানা করেন ১৮ এবং ফাহিমা খাতুন করেন ১৪ রান।

ভারতের হয়ে সেরা বোলার ছিলেন প্রেমা রাওয়াত। ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। তনুজা কানওয়ার ও সোনিয়া মেনধিয়া নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪৪ রানে ৪ উইকেট তুলে ভারতীয় ‘এ’ দলকে চাপে ফেলতে পেরেছিল ফাহিমা খাতুনের দল। তার পর অবশ্য ভারত ঘুরে দাঁড়িয়েছে। পঞ্চম উইকেটে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস মেরামত করেন তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব।

৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তেজল। রাধা করেন ৩০ বলে ৩৬ রান। তাদের দায়িত্বশীলতায় ৭ উইকেটে ১৩৪ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায় ভারত।

বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। একটি করে নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন