ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার 

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা আগের ১১ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এসেও ভাগ্য বদল হয়নি। অসাধারণ বোলিং পারফরম্যান্সে লঙ্কানদের ৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানকে নতুন জীবন দিয়েছে ইংল্যান্ড। 

পাল্লেকেলেতে শুরুতে টস হেরে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলের ইনিংস। 

টপের দুই ব্যাটার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারাকে তুলে নিয়ে শুরুর আঘাতটা হানেন জোফরা আর্চার। তবে মূল আঘাতটা হেনেছেন অলরাউন্ডার উইল জ্যাকস। পাওয়ারপ্লে’র মধ্যেই শিকার করেন তিনটি উইকেট। যার ফলে ৩৪ রানে ৫ উইকেট পতনে দিশা হারায় লঙ্কানদের ইনিংস। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বেশিরভাগ ব্যাটারই আলগা শট খেলে আউট হয়েছেন। তার মধ্যে দুশান হেমন্থ হিট উইকেট হিসেবে বিদায় নেন! সতীর্থদের ব্যর্থতার দিনে শানাকা সর্বোচ্চ ৩০ রানে লড়াই করলেও সেটা ব্যবধান কমিয়েছে মাত্র। 

ইংল্যান্ডের হয়ে ২২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে নেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। 

শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা যথার্থ মনে হচ্ছিল। ৬৮ রানের মধ্যে ৪ উইকেট তুলে ইংলিশদের চাপে ফেলেছিল শ্রীলঙ্কা। শুরু থেকে ওপেনার ফিল সল্ট-ই আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন। ৩৬ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৪০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রানে ফিরেছেন। উইল জ্যাকস শেষ দিকে ১৪ বলে ২১ রান যোগ করলেও ৯ উইকেটে ১৪৬ রান পর্যন্তই তুলতে পেরেছে ইংল্যান্ড। 

২৬ রানে ৩টি উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। দুটি করে নিয়েছেন মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের