যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৌদিতেই আটকা মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১

ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিমের। কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে বিপদে পড়েছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন। যাত্রাপথে পরিস্থিতির অবনতির কারণে তাকে মাঝপথেই ফিরে যেতে হয়েছে।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের হজ শেষে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু উপসাগরীয় অঞ্চলের বর্তমান সংঘাতময় পরিস্থিতির কারণে তার ফ্লাইট জেদ্দায় ফিরে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ওমরাহ হজ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করে আজ দুবাই (এমিরেটস) হয়ে বাংলাদেশে ফেরার উদ্দেশে রওনা দিয়েছিলাম। আজ সকালে ইকে ০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন হাজারো যাত্রীর সঙ্গে আমিও জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। মহান আল্লাহই জানেন, কবে এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া কামনা করছি।’

/এফআইআর/
সম্পর্কিত
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু