রাজার অলরাউন্ড নৈপুণ্য ছাপিয়ে অপরাজিত থাকলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১৯:৪৯আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৫৪ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ব্যাট হাতে অতটা সাচ্ছন্দ্যে না থাকলেও ১৩ বল হাতে রেখে প্রোটিয়ারা জয় নিশ্চিত করেছে। সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। এই টুর্নামেন্টে ৭ ম্যাচের সবকটি জিতে অপরাজিত থেকেই গত আসরের রানার্স আপরা সেমির লড়াইয়ে নামতে যাচ্ছে। 

অবশ্য অলরাউন্ড নৈপুণ্যে একাই মোমেন্টাম বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা। প্রোটিয়া ব্যাটাররা তাকে মোকাবিলা করেই বিপদ সামলেছে। 

জিম্বাবুয়েকে ১৫৩ রানে আটকে রাখার পর পাওয়ারপ্লেতে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। যার পেছনে ছিল রাজার ঘূর্ণি! তুলে নেন কুইন্টন ডি কক (০) এবং এইডেন মারক্রামের (৪) উইকেট। ইভান্স তুলে নেন রায়ান রিকেলটনের (৩১) উইকেট। তার পর ডেভিড মিলার ও ব্রেভিস মিলে ৫০ রানের জুটিতে ইনিংসে গতি ফেরান। মিলারকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন মুজারাবানি। তার পর দ্রুত সময়ে ঝড়ো ব্যাটিং করতে থাকা ব্রেভিসকে ফিরিয়ে আবারও প্রোটিয়াদের বিপদে ফেলেন রাজা। 

ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বল থেকে ৪২ রান দক্ষিণ আফ্রিকার লক্ষ্য তাড়া করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কিন্তু তার পর চাপটা সামাল দেন স্টাবস ও লিন্ডে। জর্জ লিন্ডে ২১ বলে ৩০* এবং ট্রিস্টান স্টাবস ২৪ বলে ২১* মিলে ১৭.৫ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৪৪ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা। 

টস জিতে শুরুতে ব্যাট করে সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে জিম্বাবুয়ে। ৪৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। পরে বল হাতেও দারুণ অবদান রেখেছেন। ২৯ রানে নেন ৩টি উইকেট। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন কিউনা মাফাকা ও করবিন বশ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম