অবশেষে সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৬, ১১:৫৮আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:৫৮

ওমরাহ হজ পালন করতে গিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবেই আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। অবশেষে সোমবার দেশে ফিরেছেন তিনি। 

ভোরে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরার জন্য রওনা হন। সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকাল ১০টায় দেশের মাটিতে পা রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার। 

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। দুবাই হয়ে দেশে ফেরার প্রস্তুতি থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তার ফ্লাইট জেদ্দায় ফিরে যায়।

দেশে ফেরার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানান, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ আগামীকাল (সোমবার) সকালে ঢাকায় অবতরণ করবো। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে নিন।’

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?