দ্য হান্ড্রেডে নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজ-রিশাদ 

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৩:২৭আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৩:২৭

দ্য হান্ড্রেডের নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের কেন্দ্রস্থল পিকাডিলি লাইটসে এবারের নিলাম অনুষ্ঠিত হবে।

সোমবার প্রকাশিত দীর্ঘ তালিকায় ৪০০–এর বেশি ক্রিকেটারের নাম রয়েছে। তবে ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের বাকি ২১ ক্রিকেটারের কেউই এই তালিকায় জায়গা পাননি।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে মোস্তাফিজের—১ লাখ পাউন্ড। আর রিশাদের রিজার্ভ মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড- যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

২০২১ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত দ্য হান্ড্রেডে কোনও বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। 

গত মাসে টুর্নামেন্টের আয়োজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ