কলকাতায় এখনও আটকা ওয়েস্ট ইন্ডিজ, বাড়ি ফেরার আকুতি স্যামির

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১৫:৪৯আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫:৫১

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিমান ধরতে পারছেন না ক্যারিবিয়ানরা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে ভারতে আটকে পড়া দলগুলোর একটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো জানিয়েছে, শুরুতে আইসিসি জানিয়েছিল, তাদের দেশে ফেরানোর জন্য লন্ডন হয়ে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছিল।

পরিকল্পনা অনুযায়ী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতের মাটি ছাড়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি। শেষ পর্যন্ত এখনও কলকাতাতেই অবস্থান করছে তারা। গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে এখানেই ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ক্যারিবিয়ান দল।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে আকাশপথের অনেক রুট বন্ধ হয়ে গেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য বিমানবন্দরের মতো দুবাই বিমানবন্দরও প্রভাবিত হয়েছে। ফলে দলগুলোর দেশে ফেরার ব্যবস্থা করতে আইসিসিকে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

তবে বুধবার কিছুটা স্বস্তির খবর পেয়েছে জিম্বাবুয়ে। আইসিসি তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে সাজানোর পর দলের প্রথম দফার খেলোয়াড়রা দিল্লি থেকে নিজ দেশে রওনা হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের মতো জিম্বাবুয়েও তাদের শেষ ম্যাচ খেলেছে ১ মার্চ। দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে তারা। মূল সূচি অনুযায়ী ২ মার্চ জিম্বাবুয়ের দেশে ফেরার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করা হয়। তবে দলের বাকি সদস্যদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
গাঙ্গুলীর বায়োপিকের শুটিংয়ে পিচের ক্ষতি, লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা!
৩০ বলে সেঞ্চুরি, অভিষেকের ইতিহাস
সর্বশেষ খবর
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ